“এসেছে পল্লীর শুভ দিন,বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ”এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনরে করোনাকালীন পরিস্থিতিতে বিআরডিবির পল্লী উদ্যোক্তাদের প্রধানমন্ত্রীর ঘোষিত প্রণোদনা ঋণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের(বিআরডিবি) উদ্যোগে পল্লী ভবনে ৯ জন সদস্যদের মাঝে ৯ লাখ টাকা প্রণোদনা ঋণ বিতরণ করা হয়। সহকারী কমিশনার ভূমি মেহেদী হাসান শাওনের সভাপতিত্বে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলামের পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ইউসিসির এডহক কমিটির আহ্বায়ক ও উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ মোঃ তারেক,থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার ও ইউসিসির সাবেক ভাইস চেয়ারম্যান সাংবাদিক আকতার হোসেন ভুইয়া।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম জানান,মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত কোভিড-১৯ প্রণোদনা ঋণের আওতায় ক্ষতিগ্রস্থ ৯ জন উদ্যোক্তাদের ক্ষতি কাটিয়ে উঠার লক্ষে ৯ লাখ টাকা প্রণোদনা ঋণ বিতরণ করা হয়েছে। এ সময় সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা কমল চন্দ্র বণিকসহ অন্যান্য কর্মকর্তা ও পরিদর্শকগণ উপস্থিত ছিলেন।