দিনাজপুরের চিরিরবন্দরে সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র এক ছেলে শিশুর ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ দূর্ঘটনাটি উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের দিনাজপুর –পার্বতীপুর আঞ্চলিক সড়কের গার্মেন্টস বাজারে দুপুর আড়াইটায় ঘটেছে।
প্রত্যক্ষদর্শিগণ জানান, দিনাজপুর থেকে পার্বতীপুরগামী একটি খালি ট্রাক গার্মেন্টস বাজারে পৌঁছলে বিপরীত দিক থেকে বাই সাইকেলযোগে আসা একটি ছেলে শিশু রায়হান হোসেন বাবু (১৩) এর মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ওই শিশুর মর্মান্তিক মুত্যু হয়। মৃত শিশুটি আউলিয়াপুকুর ইউনিয়নের বড়গ্রামের চেয়ারম্যান পাড়ার আব্দুল মান্নানের ছেলে।
থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সত্যতা স্বীকার করে জানান, ঘাতক ট্রাকটি পলাতক রয়েছে। মরদেহ উদ্ধার করে সুরতহাল পূর্বক পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি সাধারণ ডাইরী করা হয়েছে।