দিনাজপুরের চিরিরবন্দরে গত ১৫ আগস্ট বিকেল সাড়ে ৫ টায় বঙ্গবন্ধুর ৪৬ তম মৃত্যুবার্ষিকীতে ব্যতিক্রমী আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার প্রাণকেন্দ্রে গড়ে ওঠা পাঠাগার 'চিরি নদীর বাতিঘর'।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শুধু রাজনৈতিক ছিলেন তা নয়, তিনি ছিলেন 'রাজনীতির কবি'। তাকে 'পয়েট অব পলেটিক্স বলে আখ্যায়িত করেছিলো বিখ্যাত নিউজ উইক পত্রিকা। যার যথার্থতা প্রমাণ তিনি করে গেছেন জাবিত অবস্থায় বাংলা সাহিত্যে তিনটি মুল্যবান বই উপহার দিয়ে। অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা ও আমার দেখা নয়াচীন বইগুলো রচনার মধ্যদিয়ে তিনি তাঁর বৃহৎ সংগ্রামী রাজনৈতিক জীবনের কিয়দংশ আমাদের লিখে জানাতে পেরেছিলেন। আর এই তিনটি বইয়ের উপর বিশদ আলোচনায় উঠে আসে বঙ্গবন্ধুর জীবনাদর্শ, ভাবাদর্শ, রাজনৈতিক, মুক্তি ও সংগ্রামের বার্তা, জেল জীবনের কঠিনতম দিনলিপি এবং বিদেশ যাত্রায় কূটনৈতিক দূরদর্শিতা। ওই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা মোকছেদ আলী, আকবর আলী ও আবদুর রউফ সরকার। আলোচনায় স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে বঙ্গবন্ধুর রাজনৈতিক ভাবনা নিয়ে আলোকপাত করেন বীর মুক্তিযোদ্ধাগণ।
এছাড়াও পাঠাগারের সভাপতি জনাব হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আকতারুজ্জামান এবং পাঠাগার বিষয়ক সম্পাদক ইমামুর রশিদ উপস্থিত সদস্যদের মাঝে বঙ্গবন্ধু রচিত তিনটি বইয়ের উপর সুন্দর আলোচনা করেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার শপথ নিয়ে তরুণরা আগামীর অগ্রদূত হবে এই আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সদস্যবৃন্দ।