গত ২৪ ঘণ্টায় করোনায় কিংবা এই রোগের উপসর্গ নিয়ে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন কেউই মারা যাননি। এ ছাড়া জেলায় নতুন করে ১৯৩ জনের নমুনা পরীক্ষা করে ৩০ জনের কোভিড সংক্রমণ ধরা পড়েছে।
যশোরে এ পর্যন্ত ২০ হাজার ৪১৭ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৮৩২ জন। আর মোট মৃত্যু হয়েছে ৪২০ জনের।