পাবনায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
দিবসের প্রথম প্রহরে রাত ১২.০১ মিনিটে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধু'র প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। সকালে জেলা প্রশাসক, জেলা পরিষদ চেয়ারম্যান,পুলিশ সুপারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতি সংগঠন বঙ্গবন্ধু'র প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন।
জেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদের রশিদ হলে আলোচনা সভা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শোশারোফ হোসেন, পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধানসহ অনেকে।
পাবনা জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠন যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছা সেবক লীগ বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুষ্পার্ঘ অর্পন, জাতীয় পতকা অর্ধনমিত রাখা, আলোচনা সভা, দোয়া মাহফিল, খাবার বিতরণসহ দিন ব্যাপি নান কর্মসূচি পালন করে।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবসটি উপলক্ষেবঙ্গবন্ধুর প্রকৃতিতে পুষ্পার্ঘ অর্পন, দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি পালন করেন। এসব কর্মসুচীতে অংশগ্রহণ করেন ভিসি প্রফেসর ড. এম রোস্তম আলী, প্রো. ভিসি প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম, কোষাধ্যক্ষ প্রফেসর ড. আনোয়ার খসরু পারভেজ, আহ্বায়ক ড. সাইফুল ইসলাম প্রমুখ। পাবনা পৌরসভা নানা কমসুচীর মধ্যদিয়ে দিবসটি পালন করে।
মুজিব শতবর্ষ ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস স্মরণে পাবনায় আদালত চত্বরে তাল গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছেন জেলার দায়িত্বরত বিচারকেরা।
সকালে আদালত চত্বরে তাল গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন পাবনা জেলার জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ আসাদুজ্জামান। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলার দায়িত্বরত অন্যান্য বিচারক,জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দসহ আদালতের কর্মকর্তা ও কর্মচারীরা।