রংপুরের পীরগাছায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠন। গতকাল রোববার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল কুদ্দুছ ভূইয়া, সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল, শফিকুল ইসলাম বিপ্লব, মজনু মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহ মোঃ শাহেদ ফারুক, সাংস্কৃতিক সম্পাদক আতিকুর রহমান অলিপ, কৈকুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফিরোজ হোসেন মিয়া, পারুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ এবিএম মিজানুর রহমান সাজু, তাম্বুলপুর আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহিন মিয়া, পীরগাছা সদর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শ্রী সুবীর কুমার চক্রবর্তী, উপজেলা যুবলীগের আহ্বায়ক আরিফুল হক লিটন, যুগ্ম আহ্বায়ক আবু তারেক পাভেল, সদস্য সুলতান মাহমুদ ডায়েল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ওয়াসিম আকরাম, সাধারন সম্পাদক শাহ শাফায়েত জামিল প্রমুখ। পরে দোয়া পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম।