উন্নত পল্লী উন্নত দেশ,বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ,এসেছে পল্লীর শুভ দিন,বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ’-এ প্রতিপাদ্য নিয়ে পাবনার চাটমোহরে গতকাল রবিবার সকালে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রণোদনা ঋণ বিতরণ করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড চাটমোহর অফিসের উদ্যোগে উপজেলার ৭জন ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তার মাঝে ২ লাখ টাকা করে ১৪ লাখ টাকা বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সৈকত ইসলামের সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হাসানুজ্জামানের পরিচালনায় উপজেলা পরিষদ হলরুমে ঋণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আ. হামিদ মাস্টার। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র এ্যাড.সাখাওয়াত হোসেন সাখো,সহকারী কমিশনার (ভূমি) শারমিন ইসলাম,সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন,থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আনোয়ার হোসেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক। এসময় সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি,সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।