পাবনার চাটমোহরে গতকাল রবিবার নানা আয়োজনে যথাযথ মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সরকারি,বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচী গ্রহণ করা হয়। দিবসটি পাালনে উপজেলা প্রশাসন দু’দিনের কর্মসূচী গ্রহণ করে। এছাড়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগি সংগঠণ,চাটমোহর পৌরসভা,বেসরকারি সংগঠণ পিসিডিসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছিল। কর্মসূচীর মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ,দলীয় পতাকা উত্তোলন,কালো ব্যাজ ধারন,শোক র্যালী,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন,আলোচনা সভা,কোরআনখানি,মিলাদ মাহফিল,বিশেষ মোনাজাত ও দু:স্থ,এতিমদের মাঝে খাবার বিতরণ।
সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো.আ. হামিদ মাস্টার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সৈকত ইসলামসহ কর্মকর্তাবৃন্দ,পুলিশ প্রশাসনের পক্ষে সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন ও থানার ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন,উপজেলা ভূমি অফিসের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) শারমিন ইসলাম,উপজেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক,পৌরসভার মেয়র এ্যাড.সাখাওয়াত হোসেন সাখো,যুবলীগের পক্ষে সাধারণ সম্পাদক সাইদুল ইসলামসহ নেতৃবৃন্দ,ছাত্রলীগের পক্ষে সভাপতি আ.আলীম ও সাধারণ সম্পাদক রাজিব বিশ্বাসসহ নেতৃবন্দ,স্চ্ছোসেবক লীগের পক্ষে আহবায়ক এস এম আ. মান্নান মাস্টারসহ নেতৃবৃন্দ,পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পক্ষে জেনারেল ম্যানেজার মো.আকমল হোসেনসহ কর্মকর্তাবৃন্দ,পরিবার পরিকল্পনা দপ্তরের পক্ষে এস এম মসীহ ও ডা.নাজমুস সাকিব,শিক।ষক সমিতির পক্ষে তাপস রঞ্জন তলাপাত্র ও আলতাব হোসেনসহ শিক্ষকমন্ডলী পুষ্পস্তবক অর্পন করেন। এছাড়া বিভিন্ন সংগঠণ পুষ্পস্তবক অর্পন করে। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বের হয় বিশাল শোক র্যালী।
উপজেলা পরিষদ হলরুমে ইউএনও মো.সৈকত ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন,উপজেলা চেয়ারম্যান আ.হামিদ মাস্টার,পৌর মেয়র এ্যাড.সাখাওয়াত হোসেন সাখো,সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন,থানার ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন,আ.লীগ সভাপতি এস এম নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক,জেলা পরিষদ সদস্য মো.হেলাল উদ্দিন,জেলা পরিষদ সদস্য সাইদুল ইসলাম পলাশ,ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক,মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন,কৃষি কর্মকর্তা এ এ মাসুমবিল্লাহ প্রমূখ।
চাটমোহর সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম নজরুল ইসলাম। সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের সঞ্চালনায় বক্তব্য দেন,উপজেলা চেয়ারম্যান আ.হামিদ মাস্টার,পৌর মেয়র এ্যাড.সাখাওয়াত হোসেন সাখো,পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নাজিম উদ্দিন মিয়া,জেলা পরিষদ সদস্য মো.হেলাল উদ্দিন,জেলা পরিষদ সদস্য সাইদুল ইসলাম পলাশ,ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক,মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন,ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান খোকন,ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল,ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম,ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন,আওয়ামী লীগ নেতা শাহ আলম,আ.সালাম,মোজাম্মেল হক রওশন,নুরুজ্জামান নুরু,হাফিজুর রহমান প্রমূখ।
বেসরকারি সংস্থা পিসিডির উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন,করোনায় ক্সতিগ্রস্ত দুস্থ ও দরিদ্রতের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ,মিলাদ ও দোয়া মাহফিল এবং ভাবার বিতরণ। পিসিডির সকল অফিসে এই কর্মসূচী পালিত হয়। চাটমোহর অফিসে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিসিডির নির্বাহী পরিচালক আলহাজ্ব মো.শফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল। এসময় এরিয়া ম্যানেজার হাসেম আলী,পিও আ.গণিসহ কর্মচারীরা উপস্থিত ছিলেন। মিলাদ পরিচালনা করেন আলহাজ্ব হাফেজ মো.আনোয়ার হোসেন।