বগুড়ার কাহালুতে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে উপজেলার সরকারি-বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সারাদিন ব্যাপী নানা কর্মসূচি পালন করে।
এরই অংশ হিসেবে কাহালু উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর মুর্যালে পুষ্পমাল্য অর্পন করা হয়। পুষ্পমাল্য অর্পন করেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ ও উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান।
পরে কাহালু উপজেলা পরিষদ সভাকক্ষে সকাল ১০ টায় কাহালু উপজেলা উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান এর সভাপতিত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ।
কাহালু উপজেলা কৃষি অফিসার ময়নুল হক সরকারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রশিদ (লালু), কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আমবার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ অফিসার ডা. মো. যাকারিয়া রানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নজিবর রহমান, উপজেলা প্রাণী সম্পাদ অফিসার ডাঃ মোশারফ হোসেন, উপজেলা নির্বাচন অফিসার জিন্নাত আরা জলি সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউ পি চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও স্থানীয় সাংবাদিবকৃন্দ।
সভা শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে বৃক্ষরোপন ও উপজেলা মডেল মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।