জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী পালন উপলক্ষে মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক দলীয় কার্যালয়ে ১৫ আগস্ট শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রোববার সকাল ১০টার সময় অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য প্রভাষক মোঃ ফারুক হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতা নাজমা খানম, জেলা আওয়ামী লীগ নেতা ইনামুল হক,
সাবেক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসেম আলী, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও বর্তমান জেলা স্বেচ্ছাসেক লীগের সহসভাপতি মিকাইল হোসেন, কাশিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক তহিদুল ইসলাম, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম শাহিন, চালুয়াহাটী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য শহিদুল ইসলাম মিলন, যুগ্ম আহ্বায়ক আবদুল হাই,
তরুন আওয়ামী লীগ নেতা ও সাবেক ছাত্রলীগ নেতা সন্দীপ ঘোষ, বাবলুর রহমান বাবুল, জিয়াউর রহমান জিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মনিরুজ্জামান মিল্টন, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক অরবিন্দু হাজরা, সদর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মাহাবুবুর রহমান, কলেজ কলেজ ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান দ্বীপ, সাজ্জাত হোসেনসহ বিভিন্ন শ্রেণিপেশার লোক। দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন মণিরামপুর ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল্লাহ।
এদিকে সকাল ৮টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধাগণ, মণিরামপুর প্রেসক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তাবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও বেলা ১১টার দিকে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ¦ কাজী মাহমুদুল হাসানের সভাপতিত্বে আরেকটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং আলোচনা সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন মোঃ হাসান সরোওয়ার।