স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার (১৫ আগস্ট) নাটোরের লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, আলোচনা সভা, যুব ঋণের চেক, পুরস্কার বিতরন ও দোয়া অনুষ্ঠিত হয়।
লালপুর উপজেলা অডিটরিয়মে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত শাম্মী আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালপুর থানার কর্মকর্তা ইনচার্জ ওসি মো: ফজলুর রহমান, সাবেক সংসদ সদস্য শহীদ মমতাজ উদ্দিনের পুত্র শামীম আহমেদ সাগর প্রমুখ।
এসময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি একটি গাছের চারা রোপন করেন।
এরপর নর্থ বেঙ্গল সুগার মিল হাইস্কুল মাঠে বসুন্ধরা গ্রুপ আয়োজিত উপজেলার ৪শ দরিদ্র অসহায় নারী পুরুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত শাম্মী আক্তার, লালপুর থানার কর্মকর্তা ইনচার্জ ওসি ফজলুল রহমান, কালের কণ্ঠ পত্রিকার নাটোর জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজা প্রমুখ।
এছাড়াও দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে দিনটি যথাযোগ্য মর্যাদা পালিত হয়।