জাতীয় শোক দিবস উপলক্ষে নাটোরের সিংড়ায় প্রায় আড়াই হাজার দুঃস্থ ও পথচারীর মাঝে খাবার বিতরণ করা হয়েছে। রোববার দুপুর ১টায় উপজেলা পরিষদ হলরুমে আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের দোয়া ও আলোচনা সভা শেষে সিংড়া পৌরসভার আউকুড়ি মহল্লায় ৫শতাধিক দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেন পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস। এদিকে উপজেলা কোট মাঠ চত্বরে পথচারীদের মাঝে খাবার বিতরণ করতে দেখা যায় উপজেলা আ.লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিনকে। এ ছাড়া সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় পথচারী ও শ্রমজীবি মানুষের মাঝে খাবার বিতরণ করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আনিছুর রহমান লিখন সহ ছাত্রলীগ ও যুবলীগের অর্ধশত নেতৃবৃন্দ।
সিংড়া পৌর আ.লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মহোদয়ের পক্ষ থেকে এই খাবার বিতরণ করা হচ্ছে।