নওগাঁর পোরশায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে। দিনটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার মুক্তিযোদ্ধা কমপ্লেক্্র ভবনের সামনে ও উপজেলা চত্বওে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়। এর আগে বিভিন্ন দপ্তর প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা শেষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতা অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হামিদ রেজা সভাপতিত্ব করেন। পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ মঞ্জুর মোরশেদ চৌধুরী। ভাইস চেয়ারমান কাজিবুল ইসলাম, সহকারী কমিশনার(ভূমি) জাকির হোসেন, স্বাস্থ্য ও পপ কর্মকর্তা ডা: মাহবুব হাসান, উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারী মোফাজ্জল হোসেন, কর্মকর্তা ইনচার্জ শফিউল আজম খাঁন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনুছ আলী, নিতপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম শাহ্ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অপরদিকে পোরশা উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে একইদিন ছয়টি ইউনিয়নের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান গুলিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়রুল ইসলাম, সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ফজলুল হক শাহ্, যুবলীগ সম্পাদক মাহমুদুল হাসান খোকন সহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীগণ অংশগ্রহণ করেন।