রোববার সকাল ১০টায় ঘোড়াঘাট পৌরসভার উদ্যোগে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষীকি পালন করা হয়। মেয়র আবদুস সাত্তার মিলনের নেতৃত্বে ঘোড়াঘাট পৌরসভার প্যানেল মেয়র আবদুল কাদের,ফেরদৌসি বেগম সহ ৯টি ওয়ার্ডের সকল কাউন্সিলর,পৌর কর্মকর্তা ,কর্মচারী সহ স্থানীয় সূধিবৃন্দ শোক সভায় অংশগ্রহণ করেন। বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মওলানা হাফিজুর রহমান। সব শেষে কাঙালি ভোজের আয়োজন করা হয়।