চিরিরবন্দরে বিন¤্র শ্রদ্ধা, আবেগ ভাবগম্ভীর পরিবেশ ও যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবস উদযাপিত হয়েছে।
গতকাল ১৫ আগস্ট রোববার সকাল ৮ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপির ভার্চুয়ালি নেতৃত্বে উপজেলা চত্তর ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক শ্রদ্ধাঞ্জলি অর্পণ পূর্বক দিবসের তাৎপর্য আলোচনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ আহসানুল হক মুকুল, সহকারি কমিশনার (ভূমি) ইরতিজা হাসান, থানার কর্মকর্তা ইনচার্জ সুব্রত কুমার সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনজুরুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানুসহ সকল সরকারি কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ পূর্বক দিবসের তাৎপর্য আলোচনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অপরদিকে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে মন্ত্রণালয় ঘোষিত কর্মসূচি পালন করা হয়।