স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ ব্যাপক কর্মসূচীর মধ্য দিয়ে বাংলাদেশ কুলি শ্রমিক লীগ (ফেডারেশন) বিরল উপজেলা কমিটি (রেজিঃ নং- ২১৫২) এর আয়োজনে পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে সংগঠনটির বিরল উপজেলা কমিটির সভাপতি মোশারফ হোসেন মানিক ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল এর নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পন করে। শ্রদ্ধাঞ্জলি অর্পন শেষে বিরল বাজারে সভাপতি মোশারফ হোসেন মানিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল এর সঞ্চালনায় সহ-সভাপতি মাহমুদুল হাসান লিজা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাজু, সাংগঠনিক সম্পাদক মোঃ আইয়ুব আলী, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল, কোষাধ্যক্ষ মোঃ শাহ আলম, দপ্তর সম্পাদক মোঃ ইকবাল হাসান রকেট, প্রচার সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, সদস্য মোঃ আবদুল আজিজ, মোঃ এরফান আলী, মোঃ মহিদুর রহমান ও মোঃ শহর আলী বক্তব্য রাখেন। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।