স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ বিরলে ব্যাপক কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি’র পক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ শ্রদ্ধাঞ্জলি অর্পন করে। পরে উপজেলা আওয়ামী লীগ ও বিরল প্রেস ক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ হতে পৃথক পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। শ্রদ্ধাঞ্জলি অর্পন শেষে বিরল প্রেস ক্লাব কার্যালয়ে সভাপতি এম এ কুদ্দুস সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মতিউর রহমানের সঞ্চালনায় কোষাধ্যক্ষ নুরে আলম সিদ্দিকী, নির্বাহী সদস্য মোজাম্মেল হক শামু, সুবল রায়, অন্যতম সদস্য তাজুল ইসলাম ও আতিউর রহমান বক্তব্য রাখেন। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও অন্যান্য সংগঠন ও প্রতিষ্ঠানসমূহ পৃথক পৃথকভাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করে।