পাবনার সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনায় কর্মহীন প্রায় অর্ধশত যানবাহন শ্রমিকের মাঝে চাল বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আলী উপজেলা খাদ্যগুদাম থেকে প্রতিজন শ্রমিককে ১০কেজি করে ঐ চাল বিতরণ করেন। এ সময় অন্যদের মধ্যে সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আনোয়ার পারভেজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা ও ওসিএলএসডি ওয়াহিদ মোস্তফা।