বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা ছাত্রলীগ শাখার উদ্যোগে বাগেরহাটে-১ আসনের সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দীনের পক্ষ থেকে সুবিধা বঞ্চিতদের মাঝে সবজি সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকাল ৪ টায় মোল্লাহাট বাজারে মুক্তিযুদ্ধা কমপ্লেক্স চত্ত্বরে উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজওয়ান চৌধূরীর সভাপতিত্বে সবজি সামগ্রী বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াহিদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শহিদ মেহফুজ রচা, কে,আর কলেজের অধ্যক্ষ এল জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মিল্টন,
এছাড়া উপস্থিত ছিলেন উদয়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধূরী আহসান হাবিব শামীম, যুবলীগ নেতা রাহাত মুন্সি, মনির খাঁন, আমিনুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের নেতা ও কর্মীবৃন্দ।