বসুন্ধরা গ্রুপের সহায়তায় পাবনার ভাঙ্গুড়া উপজেলার ৩০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে করোনাকালীন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চবিদ্যালয় মাঠে কালের কন্ঠের শুভসংঘের সদস্যরা স্বাস্থ্যবিধি মেনে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সহায়তার মধ্যে রয়েছে ১০ কেজি ৩ কেজি আটা এবং ৩ কেজি ডাল। এ সময় পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল, শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল বিন আহসান, ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক টুকুন, কালের কন্ঠের জেলা প্রতিনিধি আহমেদ রানা, ভাঙ্গুড়া প্রতিনিধি মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।