দিনাজপুরে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষন ও অন্তরঙ্গ ভিডিও করার অভিযোগে পুলিশ ফরিদুল ইসলাম নামে এক যুবককে আটক করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরন করেছে। এ ঘটনায় ওই যুবতী বাদী হয়ে গত ৬ আগস্ট দিনাজপুর কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনে মামলা করে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, দিনাজপুর সদর উপজেলার কসবা গ্রামের ফরিদুল ইসলাম নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে চিরিরবন্দর উপজেলার সাইতাড়া ইউনিয়নের এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। ফরিদুল গত এক বছর আগে নন-জুডিশিয়াল ষ্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে বিয়ে হয়েছে এই মর্মে ঘোষনা দেয়। স্ত্রীর মর্যাদা দেওয়ার কথা বলে বিভিন্ন জায়গায় নিয়ে ধর্ষন ও গোপন ছবি ও অন্তরঙ্গ মুহুতের ভিডিও করে। গত কয়েকদিন ধরে ওই যুবতী স্ত্রীর মর্যাদা দাবী করলে চতুর ফরিদুল গড়িমসি করে। একপর্যায়ে ওই যুবতী ফরিদুলের পূর্বের স্ত্রী ও সন্তানের কথা পারলে দিনাজপুর কোতোয়ালি থানায় মামলা করলে পুলিশ গত মঙ্গলবার রাতে শহরের কাঞ্চনঘাট এলাকা থেকে ফরিদুলকে গ্রেফতার করেন।
এ ব্যাপারে কোতোয়ালি থানার কর্মকর্তা ইনচার্জ মোজাফ্ফর হোসেন জানান, প্রতারক ফরিদুলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে। তাকে আটক করা হয়েছে। পরবর্তিতে অধিকতর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।