গ্রীন হাউজ গ্যাস নিরসন কমানোর লক্ষ্যে রাজশাহীর তানোর পৌর এলাকায় সৌর বিদ্যুতায়িত সড়ক বাতি স্থাপন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। আজ (১২ আগস্ট) বৃহস্পতিবার দুপুরের দিকে এ প্রকল্পের শুভ উদ্বোধন করে ফলক উম্মোচন করেন তানোর পৌরসভার মেয়র ইমরুল হক। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ।
বাংলাদেশ জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থায়নে (বিসিসিটি) জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সৌর বিদ্যুতায়িত সড়ক বাতি স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় এ প্রকল্প নির্মাণ করা হচ্ছে। দৃষ্টিনন্দন এসব সোলার সিস্টেম সড়ক বাতিগুলো তানোর পৌরসভার ৯টি ওয়ার্ডের সড়ক ও বাজারের মোড়ে মোড়ে শোভা পাবে। এজন্য প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৯৮ লক্ষ ৭৫ হাজার ৩০০ টাকা।
এব্যাপারে পৌর মেয়র ইমরুল হক বলেন, প্রকল্পটি চালু হলে সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে বাতিগুলো স্বয়ংক্রিয়ভাবে জ¦লে উঠবে। আবার সকালের আলোতে স্বয়ংক্রিয় ভাবে নিভে যাবে। রাতের বেলায় বিদ্যুৎ চলে গেলেও এসব সৌর সিস্টেমের সড়ক বাতিগুলো জ¦লতে থাকবে সার্বক্ষনিক। আশাকরি, প্রকল্পটি চালু হলে বিদ্যুতের ওপর চাপ কমবে এবং পৌরবাসী অনেক সুফল পাবে।
এসময় উপস্থিত ছিলেন, তানোর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান, তানোর পৌর প্রকৌশলী জাহাঙ্গীর আলম, প্যানেল মেয়র আরব আলী, নারী কাউন্সিলর গোলেহার নাজনীন, মোমেনা আহম্মেদ, কাউন্সিলর হাবিবুর রহমান, পৌরসভার কার্যসহকারী অহেদুজ্জামান বাবু ও মাহাবুর রহমান প্রমুখ।