পাবনার চাটমোহরে বসুন্ধরা গ্রুপের সহায়তায় করোনায় ক্ষতিগ্রস্থ দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে কালের কন্ঠ শুভসংঘ।
বৃহস্পতিবার (১২ আগষ্ট) সকালে চাটমোহর সরকারি কলেজ মাঠে ৪শ’ দুস্থ পরিবারের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। স্বাস্থ্যবিধি মেনে এই খাদ্যসামগ্রী বিতরণ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো.আ. হামিদ মাস্টার। বিশেষ অতিথির বক্তব্য দেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সৈকত ইসলাম,সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম নজরুল ইসলাম। কালের কন্ঠের চাটমোহর প্রতিনিধি আবদুল লতিফ রঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শুভ সংঘের কেন্দ্রীয় পরিচালক জাকারিয়া জামান। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক,পৌর আওয়ামী লীগ সভাপতি নাজিমুদ্দি মিয়া,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম,কালের কন্ঠের পাবনা প্রতিনিধি ও শুভ সংঘ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আহম্মেদ উল হক রানা, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন,সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, শুভ সংঘের উপজেলা শাখার সভাপতি মেহেদী হাসান সুজন, সাধারণ সম্পাদক আদর খান, শুভ সংঘের সদস্য এম এ আলিম আব্দুল্লাহ, জুয়েল রানা, কাওসার আহম্মেদ, শেখ জাবের আল শিহাব, হুমায়ুন আহমেদ, সাগর হোসেন,সাদিয়া মৌ, সুমাইয়া মৌ, জাহাঙ্গীর হোসেন, কেয়া পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন। প্রত্যেককে ১০ কেজি চাল,তিন কেজি ডাল ও তিন কেজি আটা দেওয়া হয়।