পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চিকনাই ফুটবল ক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার (১২ আগষ্ট) দিনব্যাপী কোভিড-১৯ এর টিকা গ্রহীতাদের ফ্রি রেজিস্ট্রেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়। শুক্রবারও এ কার্যক্রম চলবে। মূলড়্রাম ইউনিয়নের ১০টি বেন্দ্রে এই রেজিস্ট্রেশন কার্যক্রম চলে। সরেজমিন পরিদর্শনকালে দেখা যায়,করোনা টিকা গ্রহণের জন্য ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে নারী-পুরুষ রেজিস্ট্রেশন করছেন।
চিকনাই ফুটবল ক্লাবের সভাপতি মো. খলিলুর রহমান জানালেন,মূলগ্রাম ইউনিয়নের ৯টি গ্রামে ১০টি বুথ স্থাপন করে এই রেজিস্ট্রেশন করা হচ্ছে। ইউনিয়নের ভবানীপুর হ্রামে ২টি,শিমুলতলা,মূলগ্রাম,শিবপুর,আটলংকা বাজার,হেংলী বুধপাড়াসহ ১০টি পয়েন্টে বুথ স্থাপন করা হয়েছে। গ্রামের নারী-পুরুষের মধ্যে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি হয়েছে।