বন বিভাগ পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের যৌথ অভিযান চালিয়ে মালামালসহ ৩ জেলেকে আটক করেছে। বৃহস্পতিবার ভোর ৬টায় অভিযান পরিচালনা করেন বুড়িগোয়ালিনী, কদমতলা ও কোবাতক বন স্টেশন অফিসের সদস্যরা। এ সময়ে সুন্দরবনে ৫০নং কম্পাটমেন্টের আওতায় মাহমুদা নদী থেকে একটি নৌকা, ৫০ কেজি কাঁকড়া, জাল ও ৫০টি আটনসহ ৩ জেলেকে আটক করে। এ সময় আহৃত কাঁকড়া নদীতে অবমুক্ত করা হয়।
আটককৃতরা হলো: শ্যামনগর উপজেলার হেতলখালী গ্রামে ইনছার আলীর ছেলে ইশার আলী (৪০) এবং ধুমঘাট গ্রামের ছহিলুদ্দিন সরদারের ছেলে সাবের আলী সরদার (৪২) ও নুর হোসের ছেলে মাফিজুল সরদার (৪০)।
সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এমএ হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, সুন্দরবনে অবৈধভাবে অনুপ্রবেশ করে কাঁকড়া ধরার সময় ওই তিন জেলেকে আটক করে বন আইনে আদালতে প্রেরণ করা হয়েছে।