পরিবেশ ভারসাম্য রক্ষায় পুলিশ মহাপরিদর্শকের পরিকল্পনায় একযোগে দিনাজপুরের ১৩টি উপজেলায় ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে।
বুধবার দুপুরে জেলার ১৩টি উপজেলায় ৩০টি পুলিশের ইউনিটে পুলিশ কর্মকর্তা ও পুলিশ বাহিনীর সদস্যরা প্রত্যেকে ১টি করে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষ রোপন কর্মসূচীর কার্যক্রম উদ্বোধন করেন দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন।
এসময় দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, এই জেলায় ১৩টি থানা ৯টি সার্কেলসহ ৩০টি পুলিশের ইউনিট, পুলিশ সুপার কার্যালয়, পুলিশ লাইন ও পুলিশ প্রশাসনের অধিনস্থ যে সমস্ত স্থান রয়েছে ওই স্থানে পরিত্যাক্ত জায়গায় এবং যেখানে বৃক্ষরোপন করা যায় সেসব স্থানে চলতি বছর এ পর্যন্ত ৩০ হাজার ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপন করা হয়েছে। লক্ষমাত্রা রয়েছে, এই জেলায় এ বছর ১ লক্ষ ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপন করা হবে।
বৃক্ষ রোপনে সরকারের প্রত্যেকটি দপ্তর ও দেশের সকল নাগরিক একটি করে বৃক্ষের চারা রোপনে দেশের পরিবেশ রক্ষায় অংশগ্রহণ করতে তিনি সকলের প্রতি আহবান জানিয়েছেন।