রাজশাহীর তানোর থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ বিভিন্ন ঘটনায় নারীসহ ৬জনকে গ্রেপ্তার করা হয়েছে। (১১ই আগষ্ট) বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
এরা হলেন, ১২গ্রাম গাঁজাসহ তানোর উপজেলার নবনবী গ্রামের মৃত আব্দুস ছামাদের ছেলে কাসেম (৪৩), মাদকসেবী যোগীশো মৃত আজাহার আলীর ছেলে বাবুল রহমান (৫০), পর্নোগ্রাফি আইনে মামলার আসামী আমশো (দক্ষিনপাড়া) গ্রামের জামাল মোল্লার ছেলে, মাসুম পারভেজ (২৫)। অপরদিকে নিয়মিত মামলার আসামী কুঠিপাড়া গ্রামের মৃত বিন্দার ছেলে বাবু (৪৫), ছেলে রনি (২০), স্ত্রী সাথী (৩৭)।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, (১০ই আগষ্ট) মঙ্গলবার বিকালে ও রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়, গ্রেপ্তারকৃতদের বুধবার পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।