১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে এক হাজার পরিবারের মাঝে বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। মুসলিম এইড বাংলাদেশ বাঘা শাখার আয়োজনে বুধবার সকালে এই চারা বিতরণ করা হয়।
গাছের চারা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুসলিম এইড বাংলাদেশ রংপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আবুল হাসান। প্রধান অতিথি ছিলেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা। বিশেষ অতিথি ছিলেন মুসলিম এইড বাংলাদেশ বাঘা শাখার ব্যবস্থাপক মোমিনুল ইসলাম, বাঘা পৌর সভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আকরাম হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার বাঘা শাখা সাধারণ সম্পাদক লালন উদ্দীন প্রমুখ। চারা বিতরণ শেষে মুসলিম এইড বাংলাদেশ বাঘা শাখা কার্যালয় চত্বরে একটি গাছের চারা েেরাপন করা হয়।