পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ৯ টি ওয়ার্ডের এক হাজার জনকে করোনা কালীন খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। খাদ্য সহায়তা হিসেবে প্রত্যেক জনকে ১০ কেজি করে চাউল দেওয়া হয়।
গতকাল (৯ আগস্ট) সোমবার ও মঙ্গলবার এ দুদিন পৌরসভা চত্বরে ওইসব মানুষের মাঝে চাউল বিতরণ করা হয়। এর আগে সোমবার সকালে খাদ্য সহায়তা বিতরণ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল।
এসময় পৌর সচিব উত্তম কুমার সাহা, ট্যাগ কর্মকর্তা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সামিউল ইসলাম, যুবলীগ নেতা ইবনুল হাসান শাকিলসহ কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল বলেন, করোনা কালীন খাদ্য সহায়তা হিসেবে ১০ মে. টন চাউল বরাদ্দ পাওয়া গেছে। গত দুদিন শহরের ৯ টি ওয়ার্ডের এক হাজার দুস্থ মানুষের মাঝে ১০ কেজি করে এসব চাউল বিতরণ করা হয়।