পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সময় টিভি ও বাংলাদেশ প্রতিদিনের পাবনা প্রতিনিধি সৈকত আফরোজ আসাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে পাবনার চাটমোহরে।
মঙ্গলবার (১০ আগষ্ট) সকালে চাটমোহর প্রেসক্লাবের আয়োজনে পৌর শহরের থানা বাজার আমতলায় ঘন্টাব্যাপি মানববন্ধন চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুনের সভাপতিত্বে ও সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি হেলালুর রহমান জুয়েলের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য দেন, প্রেসক্লাবের সম্পাদক সঞ্জিত সাহা কিংশুক,সমকাল প্রতিনিধি শামীম হাসান মিলন, দৈনিক যুগান্তর প্রতিনিধি পবিত্র তালুকদার,খেলা কাগজ প্রতিনিধি ইকবাল কবীর রন্জু, চ্যানেল টোয়েন্টি ফোরের পাবনা জেলা প্রতিনিধি শাহীন রহমান, দৈনিক সংবাদের প্রতিনিধি মাসুদ রানা,সালাউদ্দিন ফিরোজ, জাহাঙ্গীর আলম মধু,সাবেক ছাত্রনেতা আলমগীর মোহাম্মদ, এলডিও’র পরিচালক নূরে আলম মঞ্জু প্রমূখ।
বক্তরা অবিলম্বে সৈকত আফরোজ আসাদের বিরুদ্ধে দায়ের করা মামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দাও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হয়রানীমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।
উল্লেখ্য, গত ৯ জুন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতে পাবনা-২ আসনের সাবেক সংসদ খন্দকার আজিজুর রহমান আরজু পাবনা প্রেসক্লাবের সম্পদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।