দিনাজপুরের ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের আয়োজনে অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পুলিশ হেড-কোয়াটারের নির্দেশে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস স্টেশন ঘোড়াঘাট থানা চত্বরে এই মহড়া অনুষ্ঠিানের আয়োজন করে। মহড়ায় ঘরবাড়িতে থাকা গ্যাসের সিলিন্ডার সহ পেট্রোলিয়াম জাতীয় পদার্থে আগুন লাগলে, তা নিয়ন্ত্রণে আনার বিভিন্ন কৌশল ও পদ্ধতি উপস্থিত পুলিশ সদস্য ও সাধারণ জনগণকে দেখিয়ে দেন ফায়ার সার্ভিস সদস্যরা। শেষে মহড়া দেখতে আসা জনসাধারনকে সচেতনতা ও বিভিন্ন পরামর্শমুলক বক্তব্য দেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন ও ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নয়ন চৌধুরী।