পাবনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক,বাংলাদেশ প্রতিদিন ও সময় টিভির পাবনা প্রতিনিধি এবং অনলাইন নিউজ পোর্টাল পাবনা মেইল২৪.কম এর সম্পাদক সৈকত আফরোজ আসাদের বিরুদ্ধে সাবেক এমপি খন্দকার আজিজুল হক আরজুর ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলার প্রতিবাদে সোমবার (৯ আগস্ট) বেলা ১১ টায় সাঁথিয়া প্রেস ক্লাবের উদ্যোগে ক্লাব প্রাঙ্গনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাঁথিয়া প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক জযনুল আবেদীন রানার সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত এ প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আব্দুদ দাইন,প্রতিষ্ঠাতা সদস্য রতন দাস, সাধারণ সম্পাদক আবুল কাশেম,সাবেক সম্পাদক মানিক মিয়া রানা, সহ সভাপতি মনসুর আলম খোকন, প্রভাষক জালাল উদ্দিন, কার্যকরী সদস্য মীর নজমুল বারী নাহীদ,আলিউল ইসলাম অলি, অধ্যাপক আবদুল হাই,আরিফুল ইসলাম,আবু সামা,সদস্য খালেকুজ্জামান পান্নু,ফারুক হোসেন,তাইজুল ইসলাম প্রমুখ।সাংবাদিকবৃন্দ নির্ভীক সাংবাদিক সৈকত আফরোজ আসাদের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অবিলম্বে নিঃশর্তে এ হয়রানীমূলক মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। গত ৯ জুন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতে পাবনা ২ আসনের সাবেক এমপি খন্দকার আজিজুল হক আরজু এ মামলা দায়ের করেন।