পাবনার সুজানগরের রাইপুরমাছপাড়া গ্রামে জোছনা না খাতুন (৪৫) নামে এক নামে এক গৃহবধূ গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। গতকাল সোমবার সকাল ৭টায় সুজানগর থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। সে ঐ গ্রামের আব্দুল আজিজ শেখের স্ত্রী।
সুজানগর থানাধীন মালিফা পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর তোজাম্মেল হোসেন জানায়, রোববার দিবাগত রাতে কোন এক সময় উক্ত জোছনা খাতুন বাড়ির সবার অজান্তে একটি ঘরের আড়ার সাথে গলায় রশি পেচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার কারণ জানা যায়নি। তবে পুলিশ ধারণা করছে পারিবারিক কলহের জের ধরে সে আত্মহত্যা করে থাকতে পারে। উল্লেখ্য ইতিপূর্বে উক্ত জোছনা খাতুন আরও ৬দফা আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।