তানোরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
(৮ই আগষ্ট) রোববার দুপুরে তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনাতনে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, নারী ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার তারিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় অস্বচ্ছল ও অসহায় নারীদের সেলাই মেশিন ও খাদ্য সমগ্রী প্রদান করা হয়।