রাজশাহীতে পদ্মা নদীতে দুই বন্ধু গোসল করতে গিয়ে মোহাম্মদ জনি (২৫) নামে এক কলেজ ছাত্র নিখোঁজ হয়েছেন। সাথে থাকা তার বন্ধু সাজ্জাদ হোসেন (২৫) সাঁতরে পাড়ে উঠে এসেছে। এখন পযন্ত নিখোঁজ রয়েছেন জনি।
আজ রোববার (৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে মহানগরীর বঙ্গবন্ধু হাইটেক পার্কের পশ্চিমে এ ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত প্রায় সাড়ে তিন ঘণ্টা অভিযান চালিয়ে তার সন্ধান মিলেনি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা আবদুর রউফ বলেন, নিখোঁজ যুবকের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। তিনি রাজশাহী মহানগরের রায়পাড়া এলাকায় বন্ধু সাজ্জাদের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
নিখোঁজ জনি রাজশাহী কলেজের ৪র্থ বর্ষের ছাত্র। তার বন্ধু সাজ্জাদ হোসেন রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের ৪র্থ বর্ষের ছাত্র বলে জানাগেছে।
দুপুরে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে বঙ্গবন্ধু হাইটেক সংলগ্ন পশ্চিম পাড়ের ঘাটে গোসল করতে নামেন। এ সময় ¯্রােতের ঘূর্ণিপাকে পড়ে মুহূর্তেই পানিতে তলিয়ে যান জনি। তবে কোনোভাবে সাঁতারে পাড়ে উঠে আসেন সাজ্জাদ। এরপর থেকে জনি নিখোঁজ রয়েছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছেন।
বর্তমানে তাদের চার সদস্যের একটি ডুবুরি দল নিখোঁজ যুবকের সন্ধানে পদ্মা নদীতে তল্লাশি অভিযান চালাচ্ছে। তবে তীব্র ¯্রােতের কারণে উদ্ধারকাজ ব্যাহত রয়েছে।