রাজশাহীর বাঘা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় অনুষ্ঠিত হয়। রোববার সকাল ১১টায় এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
আয়োজিত সভায় নবাগত ওসি সাজ্জাদ হোসেন বলেন, পুলিশ মানুষের দৌঁড় গোড়ায় সেবা পৌছে দিতে চাই। সাংবাদিক জাতির বিবেক, সাংবাদিকদের সহযোগিতা একান্ত কাম্য। আমি এই থানার একজন ওসি হিসেবে নয়, সেবক হিসেবে কাজ করতে চাই। এজন্য সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন। এই অঞ্চলে মাদক এবং বিকাশ হ্যাকারদের দৌরত্ব রয়েছে। এ সকল সমস্যা ও অপরাধ প্রতিরোধ করার জন্য সচেষ্ট আছি। আপনারা পুলিশকে তথ্য দিয়ে সাহায্য করলে অপরাধ দমন করা খুবই সহজ হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাঘা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক সমকাল/দৈনিক বার্তার প্রতিনিধি আবদুল লতিব মিঞা, সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক/সানশাইনের প্রতিনিধি নুরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর/সোনার দেশের প্রতিনিধি আমানুল হক আমান, সহ-সভাপতি ও আজকের পত্রিকার প্রতিনিধি গোলাম তোফাজ্জল কবীর মিলন, অর্থ সম্পাদক ও কালেরকন্ঠ/সোনালী সংবাদের প্রতিনিধি লালন উদ্দিন, এশিয়ান টিভির সাংবাদিক আক্তার রহমান, দিনকালের প্রতিনিধি ফজলুর রহমান, সদস্য ও আমার সংবাদের প্রতিনিধি সাইদুর রহমানসহ প্রেস ক্লাবের ২০ জন সাংবাদিক।
মতবিনিময় সভায় প্রেস ক্লাবের সাংবাদিকরা ওসিকে ফুলের শুভেচ্ছা জানান।