এক বছর মেয়াদি মণিরামপুর বাজার বস্ত্র ব্যবসায়ি সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। রোববার দুপুরে কাপুড়িয়া পট্টি সমিতিরি অস্থায়ী কার্যালয়ে সকল সদস্যের উপস্থিতিতে সর্বসম্মিক্রমে এ কমিটি গঠন করা হয়। ১১ সদস্যর কমিটিতে মিঠু মোল্ল্যাকে সভাপতি এবং নিছার আলীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যা হলেন, সহসভাপতি ইব্রাহিম হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক পলাশ কবীর, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক নাজমুল হোসেন, প্রচার সম্পাদক অলিয়ার রহমান, নির্বাহী সদস্য আবদুস সালাম, সাফিয়া বেগম ও জাহাঙ্গীর হোসেন। এ ছাড়া আঃ সালাম, আয়নাল হোসেন এবং আবদুর রহমানকে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে।