সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে রোববার রাজশাহীর বাগমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী-৪ বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জি এনামুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অনীল কুমার সরকার, থানার কর্মকর্তা ইনচার্জ(ওসি) মোস্তাক আহম্মেদ। সম্মানিত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভুমি) মাহমুদুল হাসান, প্রানী সম্পদ কর্মকর্তা মাহাবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সানোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন, কৃষি কর্মকর্তা ড. রাজিবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা খোন্দকার মাকামাম মাহমুদা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক গোলাম সারোয়ার আবুল, ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাতেম আলী, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কহিনুর বেগম, সাধারন সম্পাদক জাহানারা বেগম, উপজেলা আ.লীগের সম্পাদক নূরুল ইসলাম, হাটগাঙ্গোপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম প্রমূখ। শেষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯১তম জন্মদিবস উপলক্ষে ৭ জন দরিদ্র অসহায় ও দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এছাড়াও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের তত্বাবধানে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আয় বর্ধক প্রশিক্ষনের অংশ গ্রহনকারী ৫০ জন অসহায় দরিদ্র মহিলাদের মাঝেও ৫০ টি সেলাই মেশিন বিতরণ করা হয়। অপর দিকে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ ১০ টি পরিবারের মাঝে নগত ৬ হাজার টাকা ও দুই বান্ডেল ঢেউটিন বিতরণ করেন প্রধান অতিথি।