পাবনার চাটমোহরে রোববার (৮ আগষ্ট) বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ছিল আলোচনা সভা,দরিদ্র ও দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও দোয়া মাহফিল। উপজেলা প্রশাসন,বাংলাদেশ আওয়ামী লীগ চাটমোহর উপজেলা শাখা,চাটমোহর পৌরসভা,মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলার সকল ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দিবসটি উদযাপিত হয়েছে।
সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয়ভাবে আয়োজিত অনুষ্ঠান প্রজেক্টরের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো.আ. হামিদ মাস্টার। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সৈকত ইসলাম। বক্তব্য দেন,ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক,নারী ভাইস চেয়ারম্যান প্রভাষিকা ফিরোজা পারভীন,কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুমবিল্লাহ প্রমূখ। শেষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ৮ জন দরিদ্র ও দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
বাংলাদেশ আওয়ামী লীগ চাটমোহর উপজেলা শাখা ও অঙ্গ-সহযোগি সংগঠণের আয়োজনে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালন করা হয়। কর্মসূচীতে ছিল বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন,আলোচনা সভা ও দোয়া মাহফিল। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন,পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মিয়া,খন্দকার মাহবুব এলাহী বিশু,জেলা পরিষদ সদস্য মো: হেলাল উদ্দিন,জেলা পরিষদ সদস্য সাইদুল ইসলাম পলাশ,মো: আ. মমিন,এ্যাড.স্বপ্না রানী সরকার,আ. মতিন,যুবলীগের সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম প্রমূখ।
এছাড়া চাটমোহর পৌরসভার আয়োজনে বঙ্গমাতার জন্মদিন পালিত হয়েছে। সকালে পৌর মেয়র এ্যাড.সাখাওয়াত হোসেন সাখোর নেতৃত্বে পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারী বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন। পরে পৌরসভার ওয়াজিউদ্দিন খান মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।