মণিরামপুর উপজেলা যুবলীগের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুনেছা মুজিব-এর ৯১-তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রোববার সকালে দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদল হাসান।
যুবলীগের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম রিপনের পরিচালনায় এতে অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক স,ম আলা উদ্দীন, যুবলীগ নেতা পৌর কাউন্সিলর আবদুল কুদ্দুস, বাবুল লাল চৌধুরী, পৌর যুবলীগের সভাপতি এসএম লুৎফর রহমান, সাধারন সম্পাদক রবিউল ইসলাম রবি প্রমূখ।
অপরদিকে দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন বিস্তারিত কর্মসূচি গ্রহন করেন। এদিন সকালে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, থানার ওসি (তদন্ত) সিকাদার মতিয়ার রহমান প্রমূখ।