সরাইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটির গুরূত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য প্রদান করেন। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন-মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুল, সহকারি কমিশনার (ভূমি) ফারহানা নাছরিন, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. ফাতেমা বেগম, শিক্ষা কর্মকর্তা আবদুল আজীজ, অন্নদা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর ছিদ্দিক, সরাইল প্রেসক্লাবের সভাপতি মো. আইয়ুব খান, আওয়ামী লীগ নেতা মাহফুজ আলী ও উপজেলা কৃষকলীগের সভাপতি মো. শফিকুর রহমান। পরে প্রশিক্ষণ প্রাপ্ত ৭ জন মহিলাকে ৭টি সেলাইমেশিন ও ২ জনের প্রত্যেককে তাদের বিকাশ নম্বরে ২ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।