যশোরের কেশবপুরে উপজেলায় কোভিড-১৯টিকাদ;ান কর্মসূচি ও স্বাস্থ্য কমপ্লেকে অক্সিজেন সিলিন্ডার ব্যাংক ও হাইফ্লো নেজ্যাল ক্যানুলা স্থাপনের উদ্বোধন করেন যশোর-৬ আসনের এমপি ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। শনিবার বেলা ১১ টায় উপজেলার পাঁজিয়া ইউনিয়নে কোভিট Ñ১৯ টিকাদান কর্মসূচীর উদ্বোধন করেন তিনি। শনিবার ভোর হতেই টিকা দেওয়া দীর্ঘ লাইন দেখা যায়। মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি হয়েছে। এ দিন উপজেলার ৯টি ইউনিয়নে মোট ৫ হাজার ৪শত ব্যক্তিকে টিকা দেওয়া হয়েছে।
এ সময় অন্যান্যেদেও মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রহুল আমীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন, কেশবপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি ও কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন, কেশবপুর প্রেসক্লাব সভাপতি আশরাফ উজ জামান খান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র সাহা, যুগ্ম সাধারণ মদন সাহা অপু, পাঁজিয়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল,সাবেক চেয়ারম্যান ইয়ার মাহম্মুদ, নজরূল ইসলাম খান, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ লাভলু।
কেশবপুরে ১১টি ইউনিয়নের মধ্যে ৯টি ইউনিয়ন পরিষদে করোনা টিকা কেন্দ্র করা হয়েছে।(ত্রমোহনী ইউনিয়ন ও সাতবাড়িয়া মিলে ১ টা কেন্দ্র, বিদ্যানন্দকাঠী ও হাসানপুর ইউনিয়ন মিলে ১ টা কেন্দ্র এয়াড়া বাকী ৭টি ইউনিয়নে টিকা কার্যক্রম সম্পন্ন হয়েছে।প্রত্যেকটি কেন্দ্রে ৩টি বুথ ছিলো।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন বলেন ,৯টি কেন্দ্র করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে তিনটা বুথ থাকবে। এর মধ্যে নারীদের জন্য একটি ও পুরুষদের জন্য ২টি বুথ। প্রতিটি বুথে ২০০ জনকে টিকা দেওয়া হয়েছে।
এরপর বিকালে উপজেলা পরিষদ চত্বরে পরিষদে দুর্যোগে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের মধ্যে ডেউটিন ও স্বেচ্ছাধীন তহবিল হতে আর্থিক অনুদান বিতরণ করেন এমপি শাহীন চাকলাদার।