করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশের সব ইউনিয়নে মতো পাবনার চাটমোহর উপজেলাতেও শনিবার (৭ আগস্ট) করোনা ভাইরাসের ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। উপজেলার ১১টি ইউনিয়নের ১১টি কেন্দ্রে ৬ হাজার ৬০০ মানুষকে টিকা দেওয়া হয়েছে।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সৈকত ইসলাম টিকাদান চলাকালে বিভিন্ন ক্যাম্পেইনের কেন্দ্র পরিদর্শন করেন। তিনি জানান,টিকাদানের মাধ্যমে প্রান্তিক জনগণকে ভ্যাকসিনেশনের আওতায় আনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। চাটমোহরে সুষ্ঠু ও সুন্দরভাবে টিকাদান ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে।