গত শুক্রবার রাতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম হাইওয়ে সড়কে সড়ক দূর্ঘটনায় মাহবুব আলম মানিক নামে এক পুলিশ সদস্য’র মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মানিক পতœীতলা উপজেলা সদর নজিপুর পৌর এলাকার হরিরামপুর মহল্লার আবু ওবায়দার একমাত্র ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত মানিক ঢাকায় কর্মরত ছিলেন। শনিবার নিজ এলাকা থেকে কারযোগে ঢাকায় যাওয়ার সময় সিরাজগঞ্জ হাইওয়েতে রাত আনুমানিক ১০টার সময় দূর্ঘটনার শিকার হন। স্থানীয়রা মারাত্বক আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ স্থানীয় হাসপাতালে এবং পরে বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানেই রাত আনুমানিক ১১টায় তাঁর মৃত্যু হয়। শনিবার দুপুরে বগুড়া মেডিক্যাল কলেজে লাশের সুরতহাল সম্পন্ন করে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। নিহতের লাশ নজিপুর সরদার পাড়া পারিবারিক কবরস্থানে বাদ আছর দাফন করা হবে বলে জানা গেছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত দূর্ঘটনার কারণ ও কিভাবে দূর্ঘটনা ঘটেছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।