রাজশাহীর পুঠিয়ায় বিছানায় ঘুমের মধ্যে সাপের ছোবলে আমজাদ হোসেন (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
নিহত আমজাদ হোসেন রঘুরামপুর গ্রামের মৃত রশিদ মোল্লার ছেলে।
শনিবার (৭ আগস্ট) ঢ়ভোররাতে উপজেলার বানেশ্বর ইউনিয়নের রঘুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজি সুলতান বলেন, আমজাদ হোসেন প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতের খাবার শেষে তার ঘরে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে তিনি একবার বাহিরে আসেন। এরপর তিনি আবারো ঘুমাতে যান। সকালে পরিবারের লোকজন বিষয়টি টেরপেয়েরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শনিবার দুপুরে তার জানাযা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়েছে।