রাজশাহীর মোহনপুরে গণটিকার কেন্দ্র ও ঝালপুকুর আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো: হুমায়ন কবির।
শনিবার (৭ আগস্ট) দুপুর ১২ টায় উপজেলার মৌগাছি ইউনিয়নের মৌগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণটিকা কেন্দ্র পরিদর্শন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ডক্টর আবদুল মান্নান, জেলা প্রশাসক আবদুল জলিল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: নজরুল ইসলাম, মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুস সালাম, নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানওয়ার হোসেন, কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহীদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আরিফুল কবির, থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম, মৌগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-আমিন বিশ্বাসসহ অন্যান্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। মোহনপুর উপজেলার ৬ টি ইউনিয়ন ও একটি পৌর সভায় মোট ৭টি কেন্দ্রে গণটিকা সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পযন্ত টিকা প্রদান হয়।
গণটিকা কেন্দ্র পরিদর্শন শেষে উপজেলার ঝালপুকুর আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা করেছেন।