প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনের জাতীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেছেন, করোনাভাইরাসের প্রার্দুভাবে পুরো বিশ^ আজো কুপোকাত হয়ে গেছে। অন্যান্য দেশের সরকার এখনো তাদের দেশের মানুষের টিকা নিশ্চিত করতে না পারলেও জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা যোগ্য নেতৃত্ব দিয়ে আমাদের দেশের মানুষের জন্য টিকা নিশ্চিত করেছেন। কেউ টিকা থেকে বাদ পড়বে না। সকলকে বিনামূল্যে টিকা দেয়া হবে। মফঃস্বলের প্রত্যন্ত গ্রামগুলোতেও এখন করোনা প্রতিরোধে টিকা দেয়া হচ্ছে। তাই সকলকে টিকা নিতে হবে। টিকা নিয়েই আমাদের করোনা মহামারীকে প্রতিহত করতে হবে।
শনিবার দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনায় ফুলবাড়ী পৌরসভাসহ উপজেলার ৭টি ইউনিয়নে গণটিকাদান কর্মসূচির উদ্বোধনকালে ভার্চুয়ালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপর্যুক্ত কথা বলেন।
সকালে উপজেলার এলুয়ারী ইউনিয়নের উদ্যোগে পানিকাটা দাখিল মাদ্রাসায় আয়োজিত টিকাদান কর্মসূচিতে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা অধ্যক্ষ মো. নবিউল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন, ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত সুপার আসাদুজ্জামান আসাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী প্রমুখ।
এদিকে ফুলবাড়ী পৌরসভার উদ্যোগে পৌরসভার ১, ২ এবং ৩ নং ওয়ার্ডে করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ী পৌরসভার মেয়র আলহাজ¦ মো. মাহমুদ আলম লিটন। সকাল ৯টায় ফুলবাড়ী সরকারি কলেজে আনুষ্ঠানিকভাবে পৌরএলাকায় টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়। এ সময় পৌরসভার সহকারী প্রকৌশলী মো. লুৎফুল হুদা চৌধুরী লিমন, ১ নং ওয়ার্ড কাউন্সিলর হারান দত্ত, কাউন্সিলর তনজু আরা, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ পৌর কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী প্রমুখ উপস্থিত ছিলেন।