নওগাঁর মান্দায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশিয় অস্ত্রসহ বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলা মৈনম ইউনিয়নের শরিরমোড়ের একটি চায়ের দোকান থেকে দেশিয় অস্ত্র উদ্ধারসহ তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন দক্ষিণ মৈনম গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৫৬) ও তাঁর ছেলে হেলাল উদ্দিন (৩২)। শরিরমোড়ে চায়ের একটি দোকান রয়েছে তাঁদের।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, অপরাধকর্ম সংঘটনের লক্ষে আটককৃতরা চায়ের দোকানে রামদা, হাঁসুয়া, ফলা, শুলপি ও বল্লম মজুত করে। ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে শনিবার নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।