বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দিনাজপুরের পার্বতীপুরে গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে। শনিবার উপজেলার ১০ ইউনিয়নের ১০টি পৌরসভার ৩ টি কেন্দ্রে এ টিকাদান কার্যক্রম শুরু হয়। শনিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া টিকাদান কার্যক্রম চলে বেলা ৩টা পর্যন্ত। উপজেলায় ১০টি ইউনিয়ন ও পৌরসভায় টিকা দিতে সকাল থেকে কেন্দ্রে ভিড় করেছেন ২৫ বছর ও তদূর্ধ্বরা। অগ্রাধিকার ভিত্তিতে পঞ্চাশোর্ধ্ব বয়স্ক, নারী ও শারীরিক প্রতিবন্ধীকে টিকা দেওয়া হচ্ছে। এ উপজেলায় সিনোর্ফামের টিকা প্রয়োগ করা হচ্ছে।
শনিবার সকালে উপজেলার রামপুর ইউনিয়নের চান্দের ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিকাদান কার্যক্রমের মধ্য দিয়ে জনসাধারনের মাঝে টিকা দেওয়া শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন- পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক, ভাইসচেয়ারম্যান আমিরুল মোমিনীন, পার্বতীপুর আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবদুর রাজ্জাক সরদার, উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক মমিনুল ইসলাম মাষ্টার, রামপুর ইউপি (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান একরামুল হক, ইউপি সদস্য ও বিভিন্ন ওয়ার্ড-ইউনিয়ন করোনা প্রতিরোধ কমিটির সদস্য, পার্বতীপুর মডেল থানার পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ সদস্য বৃন্দ।
এ বিষয়ে পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক বলেন, উপজেলার ১০টি ইউনিয়ন ও এক পৌরসভার ৯ ওয়ার্ডে ৩০০ জন করে প্রায় ৪ হাজার মানুষকে টিকা দেওয়া হয়। তিনি আরও জানান, টিকা নেয়ার পর মুখে মাস্ক পড়–ন, স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মেনে চলুন।
পার্বতীপুর উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল্লাহেল মাফী বলেন, উপজেলার ১০ ইউনিয়ন ও এক পৌর সভার ৯ ওয়ার্ডে করোনার গণ টিকাদান শুরু হচ্ছে। এজন্য ইউনিয়ন এবং পৌর সভায় বিশেষ টিকা কেন্দ্র খোলা হচ্ছে। প্রতিটি টিকাদান কেন্দ্রে ৩ জন প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী ও ৩ জন করে স্বেচ্ছাসেবক রয়েছে। টিকাদান কেন্দ্র থেকে করোনা ভাইরাসের টিাকা প্রদান করা হয়। তিনি আরও জানান, দুপুরের মধ্যে প্রতিটি টিকাদান কেন্দ্রে সরবরাহকৃত টিকার ডোজ শেষ হয়েছে বলে তিনি উল্লেখ করেন।