বলিউড অভিনেত্রী দিশা পাটানিকে এবার প্রকাশ্যে ‘হট’ বললেন তার ‘বিশেষ বন্ধু’ টাইগার শ্রফ। ইন্ডাস্ট্রিতে লাজুক বলে পরিচিত টাইগার দিশার ছবিতে তার প্রশংসা করেছেন। বিকিনি পরিহিত দিশাকে দেখে তিনি লিখেছেন ‘হট’। অর্থাৎ তার বিশেষ বন্ধুটি যে উষ্ণতা ছড়াতে সিদ্ধহস্ত, কোনও রাখঢাক না করেই তা মেনে নিয়েছেন জ্যাকি-পুত্র। নির্জনে-নিভৃতে অবসর কাটানোর এমন ছবি সম্প্রতি ইস্টাগ্রামে তুলে ধরলেন অভিনেত্রী। সেখানে দেখা যায়, বিস্তীর্ণ সমুদ্র সৈকত। গোলাপি বিকিনি পরে বসে রয়েছেন দিশা। উন্মুক্ত পায়ে স্পর্শ করছে রোদ।বড় আকারের টুপির আড়ালে মুখ লুকিয়েছেন অভিনেত্রী। ছবি পোস্ট করতেই যতক্ষণ! মন্তব্য বাক্সে দিশাকে নিয়ে মুগ্ধতা জানিয়েছেন তার অনুরাগীরা। অভিনেত্রীর দিদি খুশবু পাটানিও রয়েছেন সেই তালিকায়। তবে যার মন্তব্যে গিয়ে সকলের চোখ আটকেছে, তিনি হলেন দিশার বন্ধু টাইগার। ব্যস্ত রুটিনে ফাঁক পেলেই বেরিয়ে পড়েন দিশা এবং টাইগার। পাপারাৎজিদের ভিড়, নিজস্বী তোলার হিড়িক থেকে দূরে বাইরে গিয়ে সময় কাটান তারা। বিভিন্ন মুহূর্তের ছবিও ভাগ করে নেন নেটমাধ্যমে। তবে ঘুরতে গিয়ে কখনও একে অপরের সঙ্গে ছবি দেন না তারা। তবে ছবির প্রেক্ষাপটে একই জায়গা, পরিবেশ দেখে দু’য়ে দু’য়ে চার করে নিতে অসুবিধা হয় না নেটাগরিকদের।